প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 26, 2026 ইং
নলডাঙ্গায় উপপ্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির অনিয়ম করেও রয়েছেন বহাল তবিয়তে

নলডাঙ্গা (নাটোর) উপজেলা সংবাদদাতা : ইউসুফ হোসেন
নাটোরের নলডাঙ্গায় তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সময়ে ২০১৮ সালে যোগদানকৃত উপজেলার উপপ্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের লিখিত অভিযোগ হলেও কোন এক অদৃশ্য কারণে তিনি রয়েছেন বহাল তবিয়তে।
সোমবার ২৬ জানুয়ারী দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। কিন্তু আইনশৃংখলা কমিটির ২৪ নং সদস্য হওয়ার পরেও নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের আমন্ত্রণ বা অবহিত করেননি উপপ্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির। তিনি নলডাঙ্গা উপজেলার স্থানীয় বাসিন্দা হওয়ায় ও একই উপজেলায় দীর্ঘ ৮ বছর কর্মরত থেকে অত্র উপজেলায় তৈরি করেছেন বিশাল এক সিন্ডিকেট নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মাধ্যমে তিনি উপজেলার বিভিন্ন তথ্য সরবরাহ করে নেন সুবিধা। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট হতে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে উপপ্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবিরের বিরুদ্ধে।
গত ৮ ডিসেম্বর -২০২৬ নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাব, উপপ্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবিরের বিরুদ্ধে নাটোরের জেলা প্রশাসক ও বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেন।
এমতাবস্থায় অভিযোগকারী পক্ষ উপপ্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবিরকে প্রত্যাহার করে সংশ্লিষ্ট বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। এবিষয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল এমরান খান জানান, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24